প্রতীকী সনদ ছিঁড়লেন চাকরিপ্রত্যাশীরা, শাহবাগ অবরোধ

অনলাইন ডেস্ক
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ ৩ দাবি নিয়ে ফের রাজধানীতে সমাবেশে করছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু হয়। শিক্ষার্থী সমাবেশে প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০-ঊর্ধ্বদের প্রতীকী সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়।

সমাবেশে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর এবং অবসরে বয়সসীমা বৃদ্ধির দাবি জানানো হয়। একই সঙ্গে চাকরিপ্রত্যাশীরা প্রতীকী সনদ ছেঁড়ায় অংশ নেন। তারা সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ১৫০ টাকা, তৃতীয় শ্রেণিতে ১০০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৫০ টাকা করার দাবি জানান।

সমাবেশে বক্তরা বলেন, আপনারা জানেন জাতীয় সংসদে ৭১ বার বিলটি উস্থাপন করা হয়েছিল। কিন্তু বিলটি উস্থাপিত হওয়ার পর ৩০ এর কোটা ভাঙা সম্ভব হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় সংসদীয় স্ট্যাডিং কমিটিতে লিখিতভাবে চাকরিতে বয়সসীমা ৩৫ করার লক্ষ্যে সুপারিশ করেছিল কিন্তু আজ অবধি সেটা বাস্তবায়ন হয়নি। এই সমাবেশের লক্ষ্য আমাদের এই দাবি উড়ো চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights