প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করে তরুণের দুধ দিয়ে গোসল

অনলাইন ডেস্ক

সাতক্ষীরার কলারোয়ায় প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী (২০) নামে এক যুবক। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভে, দুঃখে ও অভিমানে তিনি মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন।

চন্দনপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক জানান, আহাদ স্থানীয় গোয়ালপাড়া গ্রামের রয়েল সরদারের ছেলে। আহাদ পেশায় মিষ্টির দোকানের রেস্তোরাঁ শ্রমিক।
চন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডালিম হোসেন জানান, পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে আহাদ আলী শনিবার বেলা ১১টায় নিজ বাড়িতে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেন। বর্তমানে তিনি বাড়িতেই অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights