সিলেটে থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, তিনজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ওসমনীনগরে রাস্তায় থেমে থাকা ট্রাকে পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এই ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় অল্পকিছু সময়ের জন্য থামে। এসময় সিলেটগামী অপর একটি ট্রাক স্বজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন অনেকেই। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights