ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রূপগঞ্জ (নারায়গঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জের পাশে রাজধানীর ডেমরায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডেমরার মহাকাশ রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় গামছা পেছানো অবস্থায় দেখা গেছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা দুই-তিন দিনের মধ্যে কে বা কারা ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করে ডেমরার মহাকাশ রোডের ব্রিজের নিচে কচুরিপানায় ফেলে চলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা কোনো এক চালকের লাশ।
ঘটনাস্থলে আসা ডেমরা থানার এসআই মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে লাশটি এখানে ফেলে রেখে গেছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সোমবার বেলা ১ টার দিকে মহাকাশ রোড এলাকায় কচুরিপানার ঝোপের ভেতরে অজ্ঞাত মৃত ওই যুবককে (নীল সাদা রঙের টি শার্ট পড়া) পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights