স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে নবম শ্রেণির ছাত্র সিহাব আলীকে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, সহকারী শিক্ষক শাহিন আলী, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, ইউপি সদস্য শাহজাহান আলী, নিহত সিহাব আলীর পিতা সাইদুর রহমান, মা সুফিয়া বেগম, প্রতিবেশী মুকুল ইসলামসহ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাইকেল চালানো নিয়ে দ্বন্দ্বে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা চাই, পুলিশ আসামিদের গ্রেফতার করে নিহতের পরিবারের সদস্যের ন্যায়বিচার দিতে সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights