শ্রীপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আজ বুধবার দুপুরে চলতি আমন ও গ্রীষ্মকালীন পিয়াজ মৌসুমের প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কৃষি অফিসার সালমা জাহান নিপা, সদরই উপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ অন্যরা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, চলতি আমন ধান মৌসুমে প্রথম পর্যায়ে ২ হাজার কৃষকের প্রতিজনকে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং ১৫০ জন গ্রীষ্মকালীন পিয়াজ চাষির মাঝে এক কেজি করে পিয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ২০ কেজি এমওপি, পলিথিন, সুতালিসহ নানা উপকরণ প্রদান করা হচ্ছে। পরে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই মেশিন ও রবি শষ্য মাড়াই মেশিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights