কেশবপুরে ঈদুল আযহা উপলক্ষে পৌর ভিজিএফ সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌর ভিজিএফ কমিটির সভা বুধবার (১৪ জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, উপজেলা আনছার ভিডিবি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ দাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌরসভার উচ্চমান সহকারী শেখ হাবিবুর রহমান প্রমুখ। সভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত ৪৬.২১০ মেট্রিকটন চাউল বিতরণ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights