২০ রান যোগ করতেই ৫ উইকেট নেই; অলআউট টাইগাররা

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) ব্যাটিংয়ে নেমে ২০ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। প্রথম দিনে মিডল অর্ডার ব্যর্থতার পর মুশফিক-মিরাজ জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাদের কল্যাণেই গতকাল শেষ বিকেলে রঙ ছড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু দিন শেষে রাতের বিরতিতেই যেন টাইগার শিবিরে লুট-পাট!

৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। আজ ১১ রান যোগ করতেই দুই স্বীকৃত ব্যাটার মুশফিক-মিরাজকে হারায় বাংলাদেশ। ডাক খেয়ে ফেরেন তাইজুলও।

স্বাগতিকরা ৮৬ ওভার ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩৮২ রানে তুলতে পেরেছে। প্রথমদিন ৭৯ ওভারে ৩৬২ রান করেছিল লিটনের দল। দ্বিতীয় দিন মাত্র সাত ওভার ব্যাটিং করে মাত্র ২০ রান যোগ করে পাঁচ উইকেট হারিয়ে অলআউট হয়েছে তারা।
এর আগে ৪৩ রানে প্রথমদিন শেষ করা মিরাজ পাঁচ রান যোগ করে আউট হয়েছেন। ৪১ রানে দিন শেষ করা মুশফিক ফিরেছেন ৪৭ রান করে।

সবুজ উইকেট বিবেচনা করে টস জিতে বোলিং নেয় আফগানিস্তান। ওপেনার জাকির হাসানকে ১ রানে ফিরিয়ে ভালো শুরুও করেছিল তারা। এরপর ওপেনার জয় ও তিনে নামা শান্ত ২১২ রানের জুটি গড়েন। জয় ৭৬ রান করে ফিরে যান। ১৩৭ বল খেলে নয় চারের শট খেলেন।

পরে ক্রিজে এসে আউট হন মুমিনুল হক (১৫)। তবে অবিচল ছিলেন নাজমুল শান্ত। চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে শান্ত তিনি খেলেন ১৪৬ রানের ইনিংস। তার ব্যাট থেকে ২৩টি চার ও দুটি ছক্কার শট আসে। শান্ত ফেরার পরই আউট হন লিটন দাস।

২১৮ রানে দ্বিতীয় উইকেট থেকে ২৯০ রানে পঞ্চম উইকেট হারায় দল। এরপর দ্বিতীয় দিন ৩৭৩ রানে ফেরেন মিরাজ। আর ৩৮২ রানে অলআউট হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights