রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ২০ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ২০টি বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বৃহস্পতিবার কিয়েভ এই তথ্য জানিয়েছে।

তবে একটি ক্ষেপণাস্ত্র দানিপ্রোপেত্রোভস্কের শিল্প এলাকায় আঘাত হেনেছে।

অন্যদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ক্রিমিয়ার রুশ সমর্থিত সরকার জানিয়েছে, ওই অঞ্চলের রাশিয়ার সেনারা নয়টি ড্রোন ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত হয়নি।
তবে একটি ড্রোন স্থানীয় গ্রামে আঘাত হানলে কয়েকটি বাড়ির জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights