ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগে চম্পাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে পুলিশ গ্রেফতাার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে শুক্রবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক জরুরি সভা শেষে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে তার অফিস কক্ষে ডেকে নিয়ে যৌনপীড়ন চালাতেন। বিষয়টি যাতে প্রকাশ না পায় সেজন্য ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করানোর পাশাপাশি নানাভাবে হুমকি দেয়া হয়। ফলে ওই ছাত্রী ভয়ে কাউকে কিছু বলতে পারেনি।

তবে ১০ জুন দুপুরে প্রধান শিক্ষক মুঠোফোনে আপত্তিকর কথাবার্তা বললে তা রেকর্ড করেন ওই ছাত্রী। বিষয়টি নিয়ে সে তার পরিবারের সাথে কথা বললে তারা বিষয়টি এলাকার লোকজনকে জানালে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে তালা ঝোলানোর পাশাপাশি প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন।

ওই ছাত্রীর বাবা বদরগঞ্জ থানা পুলিশের কাছে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করলে পুলিশ দামোদরপুর ইউনিয়নের পশ্চিম ঝাড় পাড়াস্থ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights