১৪৬ বছরের টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে নিলো টাইগাররা।

শুধু তাই নয়, ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে রানের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম জয়। আর যদি শুধু একবিংশ শতাব্দীর হিসাব ধরা হয়, তাহলে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়।

রানের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এসেছিল প্রথম জয়ের ম্যাচেই। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া সেই জয়টি ছিল ২২৬ রানের। আর এবার মিরপুর টেস্টে ৬৬২ রানের পাহাড় টপকাতে গিয়ে ১১৫ রানেই গুটিয়ে যায় আফগানরা। ফলে ৫৪৬ রানে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
রানের হিসাবে বাংলাদেশের চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড আছে কেবল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। আর ১৯৩৪ সালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। আর একবিংশ শতাব্দীতে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights