দুই বছর পর ওয়ানডে দলে নাঈম, ফিরলেন আফিফও

অনলাইন ডেস্ক
২০২১ সালের মে মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মোহাম্মদ নাঈম। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল গত বছরের আগস্টে। আর আফিফ হোসেন এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বাদ পড়েন।

তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের ঘোষিত দলে রাখা হয়েছে তাদের। শনিবার দুপুরে এক বিবৃতি দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ফিরেছেন ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মিস করা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এছাড়া চোট কাটিয়ে একমাত্র টেস্টে খেলা পেসার তাসকিন আহমেদও ফিরেছেন ওয়ানডে দলে।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে হওয়া সিরিজের দল থেকে পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আগামী ৫-১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights