আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা কাল
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সভা।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
