ভালুকায় যানজট নিরসনে পুলিশের অভিযান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য ভালুকা বাসসট্যান্ড এলাকার যৌথ অভিযানে নামে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের দোকানপাট উচ্ছেদ ও সড়কে যানবাহন পার্কিং নিষেধের নির্দেশ দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ, ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রহমান, পরিবহন মালিক নেতা জসিম উদ্দিন, উপজেলা শ্রমীক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজকুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযানের সময় বাসস্ট্যন্ড এলাকার ফুটপাতের দোকানপাট উচ্ছেদ, মহাসড়কে যানবাহন পার্কিং নিষেধ, সড়কের প্রবেশদ্বারে যানবাহন রেখে যাত্রী উঠানো বন্ধ ও সড়কে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights