কৃষি ব্যাংকের এমডি হওয়ায় শওকত আলী খানকে বসুন্ধরা ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট ব্যাংকার মো. শওকত আলী খান সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। তার পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন বসুন্ধরা গ্রুপের মহাব্যবস্থাপক (ফিন্যান্স) ম. নুরুল আলম ও মো. বাকীউল আলম।

এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খান ইকবাল হোসেন।

শওকত আলী খান এর আগে রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।
তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights