বরিশালে তারুণ্যের সমাবেশ সফল করতে উজিরপুরে যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আগামী ২৪ জুন বিএনপির কেন্দ্র ঘোষিত তারুণ্যের সমাবেশ সফল করতে উজিরপুর উপজেলা সদরে লিফলেট বিতরন এবং প্রস্তুতি সভা করেছে যুবদল। মঙ্গলবার বিকেলে ওই উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড থেকে শুরু করে বামরাইল, শোলক, জল্লা, ওটরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন আল মামুন, জেলা যুবদল সহসভাপতি মহসিন মিয়া লিটন, উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আফম শামছুদ্দোহা আজাদ ও সদস্য সচিব মো. মনির হোসেন খানসহ অন্যরা।

পরে উপজেলা সদরে অনুষ্ঠিত যুবদলের প্রস্তুতি সভায় ২৪ জুনের বিভাগীয় তারুন্যের সমাবেশ সফল করতে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights