উদ্বোধনের ৪ ঘণ্টা পরে ভেঙে দেওয়া হলো কলেজ মাঠে বসানো গরুর হাট

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গরু-ছাগলের হাট উদ্বোধনের ৩ ঘণ্টা পরে আবার ভেঙে দেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মাঠে বুধবার বেলা ১০টার দিকে বসানো হয়েছিল গরু-ছাগলের হাট।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করেন। কুরবানির গরু-ছাগল কেনা-বেচাও শুরু হয়। বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে কলেজমাঠ থেকে পশুসহ সকলকে বের করে গরুর হাট বন্ধ করে দেন।

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা বলেন, স্থানীয়দের সুবিধার্থে কলেজ মাঠে গরু-ছাগলের হাট বসিয়েছিলেন। কিন্তু কলেজটিতে যশোর বোর্ডের অধীনে পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে গরু-ছাগলের হাটের উদ্বোধন করায় বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, কলেজ মাঠে অস্থায়ীভাবে গরু-ছাগলের হাট বসানোর জন্য আবেদন করেছিল। আজ জেলা প্রশাসকের নির্দেশে হাট বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights