ঈদ উপলক্ষে নাজমুল হুদা নাজিম গরীবের প্রেম নাটক নিয়ে হাজির হলেন

শুভ সরকার,ডেস্ক রিপোর্ট

ঈদ উপলক্ষে নাট্য পরিচালক এবং বিজ্ঞাপন নির্মাতা নাজমুল হুদা নাজিম এক রোমান্টিক নাটক নিয়ে হাজির হলেন। নাটকটি রচনা করেছেন স্বনামধন্য নাট্যকার নাজ নাজমা। নাটকের নাম গরীবের প্রেম, অসম্ভব সুন্দর এবং রোমাঞ্চকর এই নাটক দেখে দর্শক খুবই আনন্দিত। ইতিমধ্য ইউটিউব ফেসবুকে নাটকটি আলোড়ন সৃষ্টি করেছেন, সুনাম ভাসছেন নাজমুল হুদা নাজিম। নাটকটিতে অভিনয় করেছেন এই প্রজন্মের পরিচিত অভিনেত্রী আতকা আফসানা,অভিনেতা পাপ্পু, আব্দুলাহ আল মামুন, জেরিন মিরর সুইট,কান্তা,মোঃ সোহেল রানাসহ অনেকে।
নাট্য পরিচালক নাজমুল হুদা নাজিম বলেন, এই নাটকটি আর এইচ প্রোডাকশনের সহযোগিতায় নির্মাণ করেছি। আমরা দর্শকের চাহিদা অনুযায়ী নাটক নির্মাণ করার চেষ্টা করি। নাটকটি রচনা করেছেন নাজ নাজমা, অসম্ভব সুন্দর গল্প ছিল। আশা করি প্রতিমাসে আমরা নতুন নতুন গল্প নিয়ে নাটক নির্মাণ করতে পারব। দর্শকের চাহিদা অনুযায়ী বর্তমান প্রজন্মের কাছে বাংলা নাটক তুলে দেয়ার চেষ্টা করবো। গরীবের প্রেম নাটকটি দেখে সকলের ভালো লাগবে বলে আমি আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights