ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩৭ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

অনলাইন ডেস্ক
ইতালি-তিউনিসিয়ার মাঝামাঝি ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩৭ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জীবিতরা জানিয়েছেন, তারা মোট ৪৬ জন তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে ইতালির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু প্রবল বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়।

গত বৃহস্পতিবার গভীর রাতে তারা ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছান। এর আগে একটি জাহাজ তাদের নৌকাডুবির স্থান থেকে উদ্ধার করে।
শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া চারজন সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। বাকি ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে সাতজন নারী এবং একটি শিশুও ছিল।

সূত্র : গার্ডিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights