বাংলাদেশকে ‘ঈদ মোবারক’ আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপ জয়ের পর আলাদা করে বাংলাদেশ জায়গা করে নিয়েছে আর্জেন্টাইনদের অন্তরে। যে কারণে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা।

দেশটির জাতীয় দল আলাদা করে বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি একত্রিত করে একটি কার্ড শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সেই শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদের, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights