কুড়িগ্রামে ধরলা পাড়ে মিলনমেলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামেও ঈদুল আজহার নামাজ ও কোরবানি শেষে ঈদের আনন্দ বিনোদনে মেতে উঠেছেন আনন্দপ্রেমীরা। জেলা শহর লাগোয়া ধরলা নদীর ওপর নির্মিত ধরলা সেতুর দুই পাড়ে ঈদের আনন্দে মেতে উঠেছেন তারা। ঈদের দিন বিকেল তিনটা থেকে শুরু করে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ধরলা পাড়ে সবাই করছেন ঈদ আনন্দ। এরই ধারাবাহিকতায় রবিবারও এ আয়োজনে জেলা শহরের বাইরেও দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানসহ নানা ধর্ম-বর্ণের মানুষজন এখানে এসে ভিড় করতে থাকেন। উপভোগ করছেন ঈদ আনন্দ।

পরিবারের সকল সদস্যদের নিয়ে ঘুরে ঘুরে ধরলা নদীতে বেড়াচ্ছেন। কেউ কেউ স্পিডবোট ও নৌকায় চরে ধরলা নদীতে ঘুরছেন। ধরলা নদীর নির্মল বাতাস সেইসাথে খোলামেলা পরিবেশে সকলেই ঈদের আনন্দ করছেন পরিবার পরিজন সকলকে নিয়ে। ঈদের এতবড় আনন্দ মিলনমেলায় পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশি প্রহরা সর্বদা দেয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে আনন্দ করছেন সকল শ্রেণি-পেশার মানুষ।

বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রী নিশাত সুলতানা জানান, আমাদের ঈদ আয়োজনে আনন্দ করার তেমন কোন জায়গা কুড়িগ্রামে নেই। কিন্তু একমাত্র ধরলা নদী পাড়ে দুই ঈদে আমরা যারা আসি তাদের বিনোদনের জন্য চমৎকার একটি স্থান। আমরা বান্ধবী ও পরিবারের সাথে ঈদের আনন্দ করতে এখানে এসেছি।অপরদিকে, উলিপুর উপজেলা থেকে আগত সৌমিক খন্দকার জানান, শুধুমাত্র ঈদের আনন্দ করতেই আমি আমার পরিবারের সন্তান ও স্ত্রীকে নিয়ে ধরলা নদী পাড়ে এসেছি। এখানে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ যা সকলকে আনন্দ দিচ্ছে।
জেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত মাহবুবার রহমান মিম জানান, ঈদ সকলের জন্য একটি উৎসব। আমরা বিনোদনের একটি শ্রেষ্ঠ জায়গা ধরলা নদীর সেতু পাড়ে এসেছি ঈদের আনন্দ উপভোগ করে নিতে। পরিবারের সন্তানরা বেজায় খুশি। এছাড়াও এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ ভালো। সকলেই মিলে আনন্দ উপভোগ করছি।
সেতুপাড়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক কার্তিক চন্দ্র সরকার জানান, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ ও সাদা পোষাকধারীরা ঈদে আনন্দমুখী মানুষদের শান্তিপূর্ণ অবস্থানে নিশ্চিতে বদ্ধপরিকর।কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মানুষজন আনন্দ আড্ডায় মেতে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights