দিনাজপুর হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহবায়ক কৃষিবিদ মোঃ নাইম আদনান কমলের অব্যাহতি প্রত্যাহার
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহবায়ক কৃষিবিদ মো. নাঈম আদনান কমল এর অব্যাহতি প্রত্যাহার করা হয়, গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকূল ইসলাম শ্রাবণ, ও সাধারণ স¤পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত নেন ও দপ্তর স¤পাদক (সহ – সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এর স্বাক্ষরে এই অব্যাহতি তুলে নেয়া হয়। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইলো না। উল্লেখ গত ৫ জুলাই ২০২৩ তারিখে হাবিপ্রবি ছাত্রদলের কমিটি, কেন্দ্র অনুমোদন করেন। এ যাবত কালে ছাত্রনেতা কমল, হায়না সরকারের নানা রকম নির্যাতনের স্বীকার হয় এবং তার নামে ১৩ টি মামলা দায়ের করা হয় ও ৪ বার জেল হাজতে পাঠানো হয়। বিগত ২০১১ সাল থেকে ছাত্রনেতা কমল সাহসিকতার সাথে হাবিপ্রবি ছাত্রদলের রাজনীতিতে সর্বোচ্চ ভূমিকা রাখে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, ও সাধারণ স¤পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত অনুমোদন করেন ।
