নরসিংদীতে চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নরসিংদী প্রতিনিধি
বিনা বিচারে চিকিৎসকদের গ্রেফতার বন্ধ, গ্রেফতার চিকিৎসকদের নিঃশর্ত মুক্তি ও জামিনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে নরসিংদীর সর্বস্তরের চিকিৎসক।

রবিবার দুপুরে নরসিংদীর সর্বস্তরের চিকিৎসকবৃন্দের ব্যানারে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার সকল সরকারি হাসপাতালের চিকিৎসকসহ সর্বস্তরের চিকিৎসক অংশ নেয়। এ সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় গ্রেফতার চিকিৎসকদের নিঃশর্ত মুক্তি ও জামিনের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ড. মোজাম্মেল হক (কমল), স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক (অপু) এবং ওজিএসবির সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights