টানা দুই হার, ভারতের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে মিরপুরে মঙ্গলবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও বাংলাদেশের মেয়েরা হেরেছে ৮ রানে। টানা দুই ম্যাচ হেরে স্মৃতি মান্ধাদের কাছে সিরিজ খোয়াল টাইগ্রেসরা।

শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ৯৫ রান তোলে ভারত। এটাই টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বনিম্ন স্কোর। ২০১৪ সালে কক্সবাজারে ১ উইকেটে ১০১ ছিল আগের সর্বনিম্ন।

রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হাতে রেখে শেষ ৮ বলে বাংলাদেশের দরকার ছিল ১০ রান। তবে সহজ লক্ষ্যেও জয়ের বন্দরে তরী ভেড়াতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। অধিনায়ক নিগার আউট হয়ে গেলে দলও পড়ে চূড়ান্ত খাদে।
শেষ ওভারে ১০ রানের সমীকরণে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলতে পেরেছে মাত্র ১ রান। অল আউট হয় ৮৭ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights