অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মৃতূেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের ই/২ ব্লকের কাঁটাতারের বাহিরে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল- ২১ নম্বর ক্যাম্পের কাঁটাতারের ৪০০ মিটারের বাহিরে অর্ধগলিত হাত-পা বাঁধা অবস্থায় পুলিশের একটি টিম অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মৃতদেহটি রেখে চলে গেছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights