চট্টগ্রামে ২৫ লাখ টাকার ফেসওয়াশ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আমতল এলাকায় রয়েল টাওয়ারের একটি গোডাউন থেকে ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াশ জব্দ করেছে জেলা প্রশাসন। বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এসব পণ্য জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় অবৈধ পণ্য মজুদের দায়ে ওই গোডাউনের ম্যানেজার জামিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, রয়েল টাওয়ারের ওই গোডাউনে ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াস মজুদ করা হয়েছিল। ফেসওয়াসগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা বিসিক শিল্প অঞ্চল, জামালপুর লেখা ছিল। কিন্তু এগুলোতে বিএসটিআইয়ের কোনো লোগো ছিল না। উৎপাদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি জানান, ফেসওয়াশগুলোকে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করার দুরভিসন্ধি নিয়ে পণ্যগুলোর গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্যগুলো বাংলায় না লিখে ইংরেজিতে লেখা ছিল। এছাড়া বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না। এসব অবৈধ পণ্য মজুদ করার দায়ে গোডাউনের ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights