জাতির পিতার সমাধিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশেনের চেয়ারম্যানের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।
বুধবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ৭৫’ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করা হয়।
পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
