মামলার হাজিরা দিতে যাওয়ার সময় হামলায় চাচা-ভাতিজা আহত

গোপালগঞ্জ প্রতিনিধি

জমি সংক্রান্ত মামলায় গোপালগঞ্জ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় চাচাদের মারধরে গুরুত্বর হয়েছেন ভাতিজা মো. দ্বিন ইসলাম মোল্লা ও তার অন্য চাচা হেকমত আলী মোল্লা। আহত মো. দ্বীন ইসলাম মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার পাতগাতী গ্রামের হেমায়েত মোল্লার ছেলে এবং হেকমত আলী মোল্লা একই গ্রামের আরজ আলীর ছেলে।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ আদালতে যাওয়ার পথে সদর থানার চরবয়রা রেল স্টেশনের সামনে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হেকমতের অবস্থা আশংকাজক।

ভুক্তভোগী আহত দ্বিন ইসলাম মোল্লা বলেন, আমার চাচা ওমর আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলার শুনানির তারিখ ছিল আজ (বুধবার)। আমি ও আমার চাচা হেকমত আলী মোল্লা সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ আদালতে যাওয়ার সময় সদর উপজেলার চরবয়রা রেল স্টেশনের সামনে এলে মাহমুদ, জোবায়ের ও আমার চাচা ওমর আলী মোল্লাসহ প্রায় ৯ জন সন্ত্রাসী বাহীনি আমার ভ্যানগাড়ির গতিরোধ করে আমাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমাকে হত্যার উদ্দেশে একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে রেল স্টেশনে যাওয়ার পথে গাড়িটির একটি চাকা মাটিতে ডেবে যাওয়ায় ও আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। আমার চাচা হেকমত আলী মোল্লার অবস্থা আশংকাজনক। আমরা এই ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি।
গোপালগঞ্জ সদর থানায় পরিদশর্ক (তদন্ত) শিতল চন্দ্র পাল বলেন, এখনো কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights