আইএমএফ’র ফর্মুলায় রিজার্ভের হিসাব প্রকাশ বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফর্মুলায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার আইএমএফ’র ফর্মুলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৬ কোটি ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৯৯৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এখন থেকে আইএমএফ এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব রিজার্ভের হিসাব নিয়ে তথ্য প্রকাশ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights