চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম।

সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান জিপু, সঞ্চালনা করেন যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি। এসময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights