জেলেদের জালে মিলল নিখোঁজ শ্রমিকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাওরে নৌকাডুবে নিখোঁজ হওয়া ফরিদ মিয়ার লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্থানীয় জেলেদের জালে উঠে তার লাশ। এর আগে বুধবার ভোর ৫টায় নৌকাডুবে নিখোঁজ হোন ফরিদ মিয়া। তিনি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, বুধবার ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথর পরিবহণ কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার জন্য রওয়ানা হন। পথে নৌকা ডুবে যায়। এর মধ্যে ৪৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ফরিদ মিয়া নিখোঁজ থাকেন। বুধবার ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা খোজাখুজি করলেও তার কোনো খোঁজ মেলেনি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, ‘ফরিদ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জেলেরা মরদেহটি উদ্ধার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights