নৌকা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সমৃদ্ধির প্রতীক: আ জ ম নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রতীক নিয়ে মাঠে নেমেছি। এই যাত্রায় নৌকাই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সমৃদ্ধির প্রতীক। আমাদের সাথে জনগণ আছে, এই জনগণ কখনও অশুভ শক্তিকে গ্রহণ করেনি। তারা শুভ যাত্রায় নৌকাকেই বরণ করেছে। এই নৌকা আমাদের সমস্ত সাফল্য ও অর্জনের বাহন।

বৃহস্পতিবার চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের সূচনায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর ও প্রচার সেলের সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights