টি-টোয়েন্টির আড়ালে রশিদের ভাবনায় ‘বড়’ কিছু

অনলাইন ডেস্ক
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই। দুই ম্যাচের এই সিরিজকে আফগানিস্তান প্রস্তুতি হিসেবে নিচ্ছে। যেন আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারেন ভাবনায় শুধু সেটি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সিলেটে টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘এটা (ওয়ানডে সিরিজ জয়) ভালো সুবিধা। আমরা মাত্রই একটি সিরিজ জিতেছি। চার বছর আগে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি এখানে। যেটা আমাদের দলের অন্যতম অর্জন ছিল। ভালো বিষয়টি হচ্ছে আমরা এশিয়া কাপ, বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিচ্ছি। আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি এবং সিরিজও জিতেছি। এটা ভালো কিন্তু আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে। সেরেটা দিতে হবে।’

টি-টোয়েন্টি সিরিজের আড়ালে রশিদরা যে মূলত এশিয়া কাপ-বিশ্ব কাপ নিয়ে ভাবছেন সেটা উপরের এ কথাতেই স্পষ্ট।
‘আমরা তাদের বিপক্ষে এশিয়া কাপে খেলবো। আমরা তাদের সম্পর্কে জানি, তারা জানে তাদের কী করতে হবে। কিন্তু এটা দারুণ প্রতিযোগিতামূলক হবে, খেলা দেখায় আনন্দ হবে’ -আরও যোগ করেন রশিদ খান।

সিরিজের ফল কি হতে পারে? দার্শনিকের মতো রশিদ জানিয়ে দিলেন তিনি ফল নিয়ে ভাবেন না, ‘আমি দলীয়ভাবে চিন্তা করি। আমাদের জন্য এটি প্রস্তুতি। আমার কথা বলতে গেলে, আমি ফল নিয়ে চিন্তা করি না। এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। জিততে হবে এমন কিছু ঠিক করে দেওয়া যাবে না। আমার কাছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্তুতি এবং বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং যেটাই হোক তা শতভাগ দেওয়া।’

চলতি বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ নয় শুধু, আফগান টি-টোয়েটি অধিনায়কের ভাবনায় আছে পরবর্তী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও। দলীয়ভাবে আমাদের নজর হচ্ছে দিনে দিনে উন্নতি করা। এটা ভিন্ন কন্ডিশন এবং স্পিন উইকেটের প্রত্যাশা করছি। আমাদের কাছে পরবর্তী বছর বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ। এটাই আমাদের নজরে থাকবে। যেকোনো দিন আমরা সংগ্রাম করতে পারি কিন্ত আমাদের দিনে দিনে উন্নতি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights