নতুন কোচ হিসেবে ল্যাঙ্গারকে বেছে নিলো লক্ষ্ণৌ

অনলাইন ডেস্ক

কোচিংয়ে ফিরছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও কোচ জাস্টিন ল্যাঙ্গার। আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।

দলটিতে অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হলেন ল্যাঙ্গার। দুই বছরের চুক্তি শেষে ফ্লাওয়ারের মেয়াদ বাড়ায়নি ফ্র্যাঞ্চাইজিটি। জিম্বাবুয়ের সাবেক এই ব্যাটসম্যানকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ল্যাঙ্গারকে নিয়োগ দেওয়ার কথা শুক্রবার (১৪ জুলাই) বিবৃতি দিয়ে জানায় তারা।

মেন্টর হিসেবে গৌতম গম্ভিরকে ধরে রেখেছে লক্ষ্ণৌ। সাপোর্ট স্টাফের অন্যান্য সদস্য বোলিং কোচ মর্নে মরকেল, ফিল্ডিং কোচ জন্টি রোডস ও সহকারী কোচ বিজয় দাহিয়াকেও রেখে দেওয়া হয়েছে।
আইপিএলে কখনও কোচিংয়ের অভিজ্ঞতা নেই ল্যাঙ্গারের। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কোচ হিসেবে বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার। পার্থ স্কর্চার্সকে তিনি বিগ ব্যাশের শিরোপা এনে দিয়েছেন তিনবার। ২০২১ সালে তার কোচিংয়েই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

বিতর্কের ঝড় তুলে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে তার অধ্যায়। স্বল্পমেয়াদে নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০২২ সালের শুরুর দিকে পদত্যাগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights