নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নাটোর প্রতিনিধি
নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সরদার শোয়েবকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্রি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শোয়েব নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ এলাকার রাফিউদৌলা খাজা মাস্টারের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্রি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সরদার শোয়েবকে সেখান থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আসামি সরদার শোয়েব এনআই অ্যাক্টের একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। গ্রেফতার শোয়েবকে নওগাঁ জেলার আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে।
