দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রথম মেয়র হলেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম শামীম। সোমবার রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মো. আবুল কাশেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট। এছাড়া এম এ কাইয়ুম ভূইয়া (ক্যারামবোর্ড) ৪ হাজার ৯৮৮ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) ১ হাজার ৬৯৬ ভোট, এবিএম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন) ৮৭০ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) ১ হাজার ৫৩৭ ভোট, অ্যাড. সাইফুল ইসলাম সরকার (জগ) ২৩১ এবং শরিফুল ইসলাম সুমন (চামচ) ৩২৩ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, ২০০২ সালে দেবিদ্বার পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হলো দেবিদ্বার পৌরসভা নির্বাচন। এতে মেয়র পদে লড়াই করেছেন ৮জন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন। পৌরসভায় মোট ভোটারসংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights