জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে শেরপুর উপজেলাকে হারিয়ে জেলা সদর বিজয়ী
নিজস্ব প্রতিবেদক,বগুড়া
বগুড়া জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের ৪র্থ ম্যাচ শেরপুর উপজেলা দল বনাম বগুড়া সদর উপজেলা দল গত সোমবার বিকালে শাজাহানপুর উপজেলার ডেমাজানী মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে শেরপুর উপজেলা দলকে ৪-০ গোলে হারিয়ে বগুড়া সদর উপজেলা দল বিজয়ী হয়েছে।
প্রায় দশ সহস্রাধিক ফুটবল প্রেমী দর্শক ম্যাচটি উপভোগ করেন।
বেলুন উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। ম্যাচ শেষে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ সদর উপজেলা দলের খেলোয়ার সোলাইমানের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-মারুফ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার শানজিদা সুলতানা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি, শাজাহানপুরের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও নাসিম রেজা,শাজাহানপুরের সহকারি কমিশনার (ভূমি) শানিজদা মুস্তারী, শেরপুরের সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম। এছাড়াও আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান, গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর ।
