কালীগঞ্জে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী, মেয়ে ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার মালিয়াট গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন নিহত ইউপি সদস্যের স্ত্রী মাহফুজা বেগম, মেয়ে মিতু খাতুন ও মেয়ের প্রেমিক পার্শ্ববর্তী পাঁচ কাউনিয়া গ্রামের সাজ্জাদ হোসেন চয়ন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান জানান, ইউপি সদস্য আনোয়ার হোসেনের মৃত্যু নিয়ে রহস্য ছিল। এটা নিয়ে পুলিশ তদন্ত করছিল। তদন্তে জানতে পারে এহত্যাকান্ডের সাথে নিহতের স্ত্রী, মেয়ে ও তার প্রেমিক জড়িত। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সেসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক হত্যায় ব্যবহৃত রক্তমাখা ধারালো দা উদ্ধার করে। পরে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেওয়ার পর মঙ্গলবার বিকালে তাদের কারাগারে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ জুলাই কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের নিজ বাসভবন থেকে গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে তার স্বজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights