শেভরনের বিরুদ্ধে ডেঙ্গু ফি বাড়তি নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারিভাবে ডেঙ্গু ফি তিনশ টাকা নির্ধারণ করে দিলেও তা মানছে না শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি নামে একটি বেসরকারি হাসপাতাল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকার নির্ধারিত ফি’র চেয়ে ৫ গুনের বেশি আদায় করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির ডেঙ্গু টেস্ট সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী মঙ্গলবার পরিদর্শনে গিয়ে গত তিন মাসের ডেঙ্গু টেস্টের ফি সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা করেন।

তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে শেভরন ডায়াগনস্টিক ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে গিয়েছিলাম। তাদের গত তিন মাসের টেস্টের বিলের ফাইল দেখেছি। তাদের অতিরিক্ত বিল আদায়ের মতো কিছু পাইনি। যেহেতু আগের সব কিছু ঠিক আছে, তাই ডেঙ্গু টেস্ট পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি রোগীদের কাছ থেকে ডেঙ্গু এনএস ওয়ান পরীক্ষার ফি ১ হাজার ৬০০ টাকা ও আইজিজি বা আইজিএম পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা আদায় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights