রাবিতে ভর্তি শুরু ১ আগস্ট

রাবি প্রতিনিধি

২০২২-২৩ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথমবর্ষে ভর্তি কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম ১ আগস্ট শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর।

এর আগে, গত ২৯ থেকে ৩১ মে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে প্রায় দেড় লাখ ভর্তিচ্ছু অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights