অস্ট্রেলিয়ায় ‘প্রহেলিকা’র সব টিকিট বিক্রি শেষ

অনলাইন ডেস্ক

তৃতীয় সপ্তাহে এসেও ঈদের সিনেমা ‘প্রহেলিকা’ দর্শক টানছে প্রেক্ষাগৃহে। ছবিটি দেখে দর্শকরা মুগ্ধতার কথা জানাচ্ছেন। দেশের দর্শকের মন জয় করে ‘প্রহেলিকা’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়াতে। আগামী ৫ আগস্ট দেশটির বড় ৬টি শহরে মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত এই ছবিটি।

সেখানে সিনেমাটি ডিস্টিবিউশন করছে যথাক্রমে দেশি ইভেন্টস ও পথ প্রোডাকশন। প্রতিষ্ঠান দু’টির পক্ষ দেশি ইভেন্টস এর কর্ণধার সাঈদ ফয়েজ বলেন, আগামী ৫ তারিখে অস্ট্রেলিয়ার ছয়টি শহরে প্রহেলিকা মুক্তি দিচ্ছি। ইতোমেধ্য সিডনি ও মেলবোর্ন শহরের হলগুলোর অগ্রিম টিকে ছাড়া হয়েছে। সেখানে প্রথম সপ্তাহের টিকেট ইতোমধ্যে বিক্রি শেষ। আমরা আশা করছি সিনেমাটি এখানে বাংলাদেশের মতই সাড়া ফেলবে। এমনটি হলে আমরা হল ও শোয়ের সংখ্যা আরও বাড়াবো। ’

প্রহেলিকা ছবির মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহেমদ। তার বিপরীতে অভিনয় জনপ্রিয় নায়িকা বুবলী। রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে মাহফুজ-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামানসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights