স্মার্ট বরগুনা২ গড়ার প্রতিশ্রুতি দেন যুবনেতা সুভাষ চন্দ্র হাওলাদার

গোবিন্দ মালাকার, বরগুনাঃ বাংলাদেশের রূপকল্প নিয়ে বরগুনা-২(পাথরঘাটা- বামনা-বেতাগী) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জননন্দিত জননেতা, বাংলাদেশ আওয়ামীলীগ বরগুনা জেলা শাখার সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বুধবার বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন , জেলা যুবলীগের সভাপতি রেজাউল কবির এ্যাটম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল কবির রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার।

আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বরগুনা-২ (পাথরঘাটা- বামনা-বেতাগী) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী সুভাষ চন্দ্র হাওলাদার স্মার্ট বরগুনা গড়ার অঙ্গীকার করেন এবং বিভিন্ন উন্নয়ন মুলক পরিকল্পনার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights