স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে মতবিনিময়

বরগুনা প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে বরগুনা প্রেসক্লাবে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা আওয়ামী লীগের সাবেক সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার

স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে বরগুনা প্রেসক্লাবে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা আওয়ামী লীগের সাবেক সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) হবে সারা দেশের মধ্যে রোলমডেল। স্মার্ট বাংলাদেশের রূপকল্প-২০৪১ অনুযায়ী বদলে যাবে উপকূলীয় জনপদ। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা।’

অ্যাডভোকেট সঞ্জিব দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাফর হোসেন হাওলাদার, চিত্ত রঞ্জন শীল, অ্যাডভোকেট সোহেল হাফিজ, সুমন সিকদার, হাফিজুর রহমান, টিটু মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights