ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সাহরা কূক এবং পলিটিক্যাল এডভাইজর মি. টিম। আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ও সাবেক মন্ত্রী মি. আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
