চার্লি চ্যাপলিন কন্যা অভিনেত্রী জোসেফিন আর নেই

অনলাইন ডেস্ক

বিশ্ববিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন আর নেই। ৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। গত ১৩ জুলাই তিনি প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে।

জোসেফিন ১৯৪৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন। তিনি চার্লি চ্যাপলিন এবং তাঁর স্ত্রী উনা ও নীলের তৃতীয় সন্তান ছিলেন। তাঁরা মোট ৮ ভাই বোন ছিলেন। পিয়ের পাওলো পাসোলিনির ‘দ্য ক্যান্টারবারি টেলস’, রিচার্ড বালদুচ্চির ‘লু দিওর দে ফুভা’র মতো কালজয়ী সিনেমায় কাজ করেছেন জোসিফিন।

১৯৫২ সালে বাবা চার্লি চ্যাপলিনের কাছেই তার অভিনয়ের হাতেখড়ি। চ্যাপলিনের সিনেমা ‘লাইমলাইট’-এ ছোটবেলায় প্রথম অভিনয় জোসেফিনের। তবে খ্যাতি মেলে ক্রাইম থ্রিলার ‘শ্যাডোম্যান’ সিনেমায় অভিনয় করে। মৃত্যুকালে জোসেফিন তার তিন পুত্র সন্তান- চার্লি, আর্থার, জুলিয়েন ও রনেটসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights