আওয়ামী লীগের বর্ধিত সভার তারিখ পরিবর্তন

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের বর্ধিত সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। সভাটি ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার (২০ জুলাই) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, জেলা/মহানগর ও উপজেলা /থানা/ পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্যরা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights