মাদকবিরোধী পুলিশি অভিযানে গ্রেফতার ৪২

অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২২ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৪৮৪ ইয়াবা, ৯ কেজি ৬০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights