ইমার্জিং এশিয়া কাপ ফাইনাল: পাকিস্তানের কাছে ধরাশয়ী ভারত

অনলাইন ডেস্ক

গ্রুপ পর্বে হারের শোধ ফাইনালেই নিল পাকিস্তান। ভারত ‘এ’ দলকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান ‘এ’।

পাকিস্তানের দেওয়া ৩৫৩ রানের টার্গেটে খেলতে নেমে ২৪০ রানেই গুটিয়ে গেছে ভারত।

টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটিতেই পাকিস্তান তোলে ১২১ রান। দুজনই পেয়েছেন ফিফটির দেখা। ১৮তম ওভারে সে জুটি ভাঙার পর অবশ্য ভালোভাবেই লড়াইয়ে ফেরে ভারত।
মেহরান মুমতাজ ও মোহাম্মদ ওয়াসিমের ক্যামিওতে এরপরও ৩৫০ পেরোয় পাকিস্তান।

৩৫২ রান তাড়া করতে নেমে খেই হারানো ভারত ৪০ ওভাররের শেষ বলে গিয়ে অলআউট হয়ে যায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights