বাগেরহাটের নতুন জেলা প্রশাসক খালিদ হোসেন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন উপসচিব মোহামদ খালিদ হোসেন। সোমবার দুপুরে তিনি ২৩তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান তার কাছে দায়িত্বভার অর্পণ করেছেন। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নবাগত জেলা প্রশাক মোহামদ খালিদ হোসেন বিসিএস ২৫ ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights