ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভালুকায় সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের (ময়মনসিংহ) সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান।

এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খাঁন রিপন, উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন, প্রভিটা ফিডের সিনিয়র ডিজিএম দিদারুল আলম, হাজী ফিশারিজের মালিক হাজী নুরুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি দুলাল মুন্সি, উপজেলা মৎসজীবীলীগের সভাপতি খলিলুর রহমান জুয়েল প্রমুখ।

আলোচানা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights